Skip to main content

Marketing আর AI

নিজের AI marketing assistant: আপনার computer-এ, আপনার data নিরাপদ রেখে

অন্য AI course শুধু শেখায়। এই course-এ আপনি হাতে পাবেন একটা চালু assistant: Telegram-এ কথা বলে, Notion CRM নিজে ভরে, রোজ সকালে follow-up তালিকা পাঠায়।

৳4,900৳9,90051% ছাড়

আগাম ভর্তির দাম, প্রথম 50 জনের জন্য

8টা module, 33টা lesson, Module 1 বিনামূল্যে দেখা যায়

এই সমস্যাগুলো চেনা লাগে?

  • Client-এর কথা Fiverr, WhatsApp আর email-এ ছড়িয়ে আছে, কে কী চেয়েছিল মনে রাখতে হয় নিজেকে।
  • Follow-up করার কথা ভুলে যান, আর client চলে যায় অন্য seller-এর কাছে।
  • ChatGPT-কে প্রতিবার শুরু থেকে বোঝাতে হয় client কে, আগে কী কথা হয়েছিল।

কী পাবেন

  • নিজের AI assistantআপনার computer-এ চলে, phone-এর Telegram থেকে বাংলায় কথা বলেন। CRM ভরে, draft লেখে, সকালে follow-up তালিকা পাঠায়। কাউকে নিজে কিছু পাঠায় না।
  • Setup Playbook (PDF)34 page-এর বাংলা-English বই: প্রতিটা ধাপ, command, কী দেখবেন, সমস্যা হলে কী করবেন। Video ছাড়াও এটা দিয়ে পুরো setup করা যায়।
  • marketer-starter templateএক command-এ বসানো তৈরি assistant: 7টা skill, Notion CRM, “sent” নিয়ম আর সকালের follow-up job। পরে update এলে আপনার key আর memory অক্ষত থাকে।

কোর্স শেষে আপনার হাতে

  • নিজের computer-এ চালু AI assistant (Windows বা Mac)
  • Phone-এর Telegram থেকে assistant-এর সাথে বাংলায় কথা
  • Notion CRM, যেটা AI নিজে ভরে, হাতে type করতে হয় না
  • রোজ সকালে নিজে থেকে আসা follow-up তালিকা, draft সহ
  • GA4 আর Ads summary, Facebook আর LinkedIn post, client report লেখা
  • Key, client data আর marketplace-এর নিয়ম মেনে নিরাপদে কাজ

সাথে যা পাবেন

  • 32টা video lesson (video আসছে)
  • AI for Marketers Setup Playbook, PDF, 34 page
  • marketer-starter template (Hermes profile, 7টা skill, সকালের follow-up job)
  • Module 1-এর quiz

কোর্সে কী আছে

8টা module, মোট 33টা lesson।

Module 1: শুরু

বিনামূল্যে

Assistant আর ChatGPT-এর পার্থক্য, course শেষে কী পারবেন, কী কী লাগবে।

  • 1.1 ChatGPT আর নিজের AI assistant-এর পার্থক্য
  • 1.2 পুরো course শেষে কী পারবেন (demo)
  • 1.3 কী কী লাগবে

Module 1 এখনই পড়ুন

Module 2: প্রস্তুতি

Key আর token নেওয়া। কোনো install নেই, শুধু browser আর Telegram।

  • 2.1 Google Gemini free API key নেওয়া
  • 2.2 (ঐচ্ছিক) Paid key: Anthropic বা OpenRouter
  • 2.3 Telegram bot বানানো
  • 2.4 Notion account আর integration token

Module 3: Install

Hermes install, marketer template বসানো, প্রথম কথা।

  • 3.1 Windows-এ Hermes install
  • 3.2 Mac-এ Hermes install
  • 3.3 এক command-এ marketer template বসানো
  • 3.4 প্রথম কথা: terminal আর Telegram থেকে

Module 4: AI দিয়ে CRM, হাতে কিছু না লিখে

Course-এর মূল অংশ: paste, পাঠানো, “sent”।

  • 4.1 Notion CRM বানানো
  • 4.2 Assistant-কে CRM-এর সাথে যুক্ত করা
  • 4.3 Conversation paste করলে CRM নিজে ভরে যায়
  • 4.4 Reply আর follow-up draft
  • 4.5 “sent” নিয়ম
  • 4.6 সকালের follow-up তালিকা

Module 5: রোজকার marketing কাজ

GA4, Ads, post, competitor আর client report।

  • 5.1 GA4 summary
  • 5.2 Ads performance summary (Meta / Google Ads)
  • 5.3 Facebook আর LinkedIn post, carousel draft
  • 5.4 Competitor আর ad library নজরদারি
  • 5.5 Client report লেখা

Module 6: Automation

নির্দিষ্ট সময়ে নিজে চলা কাজ।

  • 6.1 Cron কী: “প্রতিদিন সকাল 8টায় এটা করো”
  • 6.2 সকালের report আর follow-up তালিকা চালু করা
  • 6.3 সাপ্তাহিক summary

Module 7: Privacy আর safety

Key, approval, platform-এর নিয়ম আর client data।

  • 7.1 Keys নিরাপদ রাখা
  • 7.2 Agent-কে কতটা অনুমতি দেবেন (approval চালু রাখা)
  • 7.3 Platform scrape না করা (Fiverr, Upwork-এর নিয়ম)
  • 7.4 Client data কোথায় থাকবে, GDPR-এর মূল কথা

Module 8: নিজের মতো করে নেওয়া

নিজের skill, template update, পরের ধাপ।

  • 8.1 নিজের skill বানানো
  • 8.2 Template update নেওয়া
  • 8.3 পরের ধাপ: কোথা থেকে সাহায্য

কাদের জন্য

  • Freelance digital marketer
  • Agency-তে কাজ করা marketer
  • Fiverr আর Upwork seller
  • যাঁরা client-এর হিসাব হাতে রাখতে রাখতে ক্লান্ত

কী কী লাগবে

  • Computer: Windows 10 বা 11, অথবা Apple M chip-এর Mac (Intel Mac চলবে না)
  • Telegram, Notion আর Google account (সব free)
  • অন্তত 5 GB খালি জায়গা আর internet
  • Programming জানার দরকার নেই

কে শেখাচ্ছেন

Md. Nurul Absar

Privacy Architect, web analytics আর conversion tracking

Md. Nurul Absar একজন Privacy Architect। তাঁর কাজ web analytics আর conversion tracking: GA4, tag setup আর data কোথায় যাচ্ছে সেটা পরিষ্কার রেখে tracking বানানো।

তিনি Fiverr-এ client-দের জন্য এই কাজ করেন, আর নিজের রোজকার client কাজ চালান নিজের AI assistant দিয়ে। এই course-এ ঠিক সেই ধরনের একটা assistant আপনার computer-এ বসানো শেখানো হবে।

এই তথ্য শীঘ্রই যোগ করা হবে

সাধারণ প্রশ্ন

Programming না জানলে কি পারব?

পারবেন। প্রতিটা command Playbook-এ হুবহু লেখা আছে, copy করে paste করবেন। কোথাও code লিখতে হবে না।

কোন computer লাগবে?

Windows 10 বা 11, অথবা Apple M chip-এর Mac (M1 বা নতুন)। Intel Mac-এ এই setup চলে না।

AI চালাতে কি টাকা লাগবে?

শুরু করা যায় free পথে: Google Gemini free API key, card লাগে না। নিয়মিত client কাজে পরে paid key নিতে পারেন, সেটা ঐচ্ছিক আর course-এ দেখানো আছে।

Assistant কি নিজে client-কে message পাঠাবে?

না। Assistant শুধু draft দেয়। আপনি পড়ে নিজে পাঠান, তারপর “sent” বললে CRM-এ log হয়।

Fiverr বা Upwork account-এর কি ঝুঁকি আছে?

এই course-এ marketplace scrape বা bot দিয়ে login করানো হয় না। আপনি নিজে conversation copy করে paste করবেন, যেটা marketplace-এর নিয়মের ভেতরে।

Video কবে আসবে?

Lesson-এর video ধাপে ধাপে যোগ হচ্ছে। যেখানে “video আসছে” লেখা, সেখানে Playbook-এর একই অধ্যায় দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন।

কীভাবে payment করব?

bKash দিয়ে। Payment যাচাই হলে course আপনার Dashboard-এ খুলে যাবে।

কতদিন access থাকবে?

এই তথ্য শীঘ্রই যোগ করা হবে

টাকা ফেরত পাওয়া যাবে?

Refund Policy page দেখুন। এই তথ্য শীঘ্রই যোগ করা হবে

শুরু করতে চান?

Assistant চালু অবস্থায় কেমন দেখায়, তার video এখানে বসবে।

৳4,900৳9,90051% ছাড়

আগাম ভর্তির দাম, প্রথম 50 জনের জন্য

কেনার আগে পড়ে নিন: শর্তাবলী · Refund Policy

ভর্তি এখন সরাসরি যোগাযোগের মাধ্যমে হচ্ছে। কয়েকটি শর্ত চূড়ান্ত হলে অনলাইন payment চালু হবে।