Skip to main content

সব workshop / নিজের domain-এ outreach email, বিনামূল্যে

Module 4: Gmail থেকে domain address দিয়ে লেখা

Gmail-এ "Send mail as" যোগ করা, reply setting ঠিক করা আর প্রথম mail-এর header যাচাই।

বিনামূল্যে, ভর্তির দরকার নেই

4.1 Gmail-এ "Send mail as" যোগ করা

এখন Gmail-কে বলবেন: domain address দিয়ে mail পাঠাতে Brevo ব্যবহার করো। এই setting শুধু computer-এর Gmail থেকে করা যায়, phone app থেকে না।

ধাপগুলো

  1. 1.Computer-এ Gmail খুলুন। উপরে ডান দিকে gear icon, তারপর See all settings।
  2. 2.Accounts and Import tab খুলুন।
  3. 3.Send mail as অংশে Add another email address চাপুন।
  4. 4.Name-এ আপনার নাম, Email address-এ outreach@yourdomain.com দিন। Treat as an alias টিক দেওয়া থাকুক। Next Step।
  5. 5.SMTP Server-এ smtp-relay.brevo.com, Port 587। Username-এ Brevo-র SMTP login, Password-এ SMTP key। Secured connection using TLS বেছে নিন।
  6. 6.Add Account চাপুন।

Gmail Brevo-র SMTP-এর সাথে যুক্ত।

4.2 Confirmation আর reply setting

Gmail একটা confirmation mail পাঠাবে outreach@yourdomain.com-এ। Module 2-এর Email Routing ঠিক থাকলে সেটা কয়েক সেকেন্ডে আপনার Gmail-এই চলে আসবে।

ধাপগুলো

  1. 1.Gmail inbox-এ "Gmail Confirmation" mail টা খুলুন।
  2. 2.ভেতরের link চাপুন, অথবা code টা copy করে settings window-তে বসান।
  3. 3.Settings, Accounts and Import-এ ফিরে যান। "When replying to a message" অংশে Reply from the same address the message was sent to বেছে নিন।
  4. 4.নতুন Compose খুলে From field-এ ক্লিক করুন। outreach@yourdomain.com তালিকায় দেখা উচিত।

যা করবেন না

  • Default address হিসেবে domain address বসানো জরুরি না। Reply setting ঠিক থাকলে কেউ domain address-এ লিখলে উত্তরও সেই address থেকেই যাবে।

Compose-এ From field-এ domain address আছে, reply সঠিক address থেকে যায়।

4.3 প্রথম mail পাঠিয়ে header যাচাই

Setup ঠিক হয়েছে কিনা তার আসল প্রমাণ mail-এর header। Gmail এটা Show original-এ দেখায়।

ধাপগুলো

  1. 1.From-এ domain address বেছে আপনার অন্য একটা Gmail account-এ mail পাঠান।
  2. 2.সেই account-এ mail টা inbox-এ এসেছে কিনা দেখুন, spam-এ না।
  3. 3.Mail টা খুলে ডান দিকে তিন ডটের menu, তারপর Show original।
  4. 4.উপরের সারাংশে SPF, DKIM আর DMARC তিনটাতেই PASS লেখা থাকা উচিত।
  5. 5.DKIM-এর পাশে domain টা আপনার domain হওয়া উচিত, brevo.com না।

Show original-এ যা দেখতে চান

code
SPF:   PASS
DKIM:  PASS with domain yourdomain.com
DMARC: PASS

যা করবেন না

  • কোনো একটা FAIL দেখালে আসল outreach শুরু করবেন না। Module 3-এ ফিরে সেই record টা আবার মিলিয়ে নিন।

Domain address থেকে পাঠানো mail inbox-এ পৌঁছেছে, তিনটা check-ই PASS।