সব workshop / নিজের domain-এ outreach email, বিনামূল্যে
Module 3: Brevo দিয়ে mail পাঠানো
Brevo-তে domain যোগ, DKIM, SPF আর DMARC record বসানো, তারপর SMTP key নেওয়া।
বিনামূল্যে, ভর্তির দরকার নেই3.1 Brevo-তে domain যোগ করা
Cloudflare শুধু mail receive করে, পাঠাতে পারে না। পাঠানোর কাজ করবে Brevo। প্রথমে Brevo-কে প্রমাণ দিতে হবে যে domain টা আপনার।
ধাপগুলো
- 1.Brevo-তে login করে উপরে ডান দিকে account menu থেকে Senders, Domains & Dedicated IPs খুলুন।
- 2.Domains tab-এ Add a domain চাপুন, আপনার domain লিখুন।
- 3.Brevo কয়েকটা DNS record দেখাবে: একটা verification TXT (brevo-code), DKIM-এর দুইটা CNAME, আর DMARC-এর পরামর্শ।
- 4.এই পাতাটা খোলা রাখুন, পরের lesson-এ record গুলো Cloudflare-এ বসাবেন।
Brevo-তে domain যোগ করা, কোন record বসাতে হবে সেই তালিকা হাতে।
3.2 Verification আর DKIM record Cloudflare-এ বসানো
DKIM হলো mail-এর ওপর একটা digital signature। Recipient-এর mail server এটা দেখে বোঝে mail টা সত্যি আপনার domain থেকে এসেছে, পথে কেউ বদলায়নি।
ধাপগুলো
- 1.Cloudflare-এ আপনার domain, তারপর DNS, তারপর Records খুলুন।
- 2.Add record চাপুন। Type TXT, Name @ (মানে root domain), Content-এ Brevo-র দেওয়া brevo-code লাইনটা হুবহু paste করুন। Save।
- 3.আবার Add record। Type CNAME, Name brevo1._domainkey, Target Brevo-র দেওয়া value। Proxy status বন্ধ করে DNS only করুন (ধূসর মেঘ)। Save।
- 4.একইভাবে brevo2._domainkey-এর CNAME যোগ করুন, এটাও DNS only।
- 5.Brevo-র পাতায় ফিরে Verify বা Authenticate চাপুন। DNS ছড়াতে কয়েক মিনিট লাগতে পারে, না হলে একটু পরে আবার চাপুন।
DKIM CNAME-এর আকার (value Brevo থেকে নেবেন)
Type: CNAME Name: brevo1._domainkey Target: <Brevo-র দেওয়া value> Proxy: DNS only
Type: CNAME Name: brevo2._domainkey Target: <Brevo-র দেওয়া value> Proxy: DNS onlyযা করবেন না
- DKIM-এর CNAME-এ Cloudflare-এর কমলা মেঘ (Proxied) চালু রাখবেন না। তাহলে DKIM verify হবে না।
- Brevo-র value নিজে type করবেন না, copy করে paste করুন। একটা অক্ষর ভুল হলেই verify ব্যর্থ হয়।
Brevo-তে domain Authenticated দেখাচ্ছে।
3.3 SPF: একটাই record, দুইজনের নাম
SPF record বলে দেয় কোন কোন server আপনার domain-এর নামে mail পাঠাতে পারবে। এক domain-এ SPF record থাকতে পারে শুধু একটা। দুইটা থাকলে দুইটাই বাতিল ধরা হয়।
Cloudflare Email Routing আগেই একটা SPF বসিয়েছে। এখন সেই একই record-এ Brevo-র নাম যোগ করবেন, নতুন record বানাবেন না।
ধাপগুলো
- 1.Cloudflare DNS Records-এ v=spf1 দিয়ে শুরু হওয়া TXT record টা খুঁজুন।
- 2.Edit চাপুন।
- 3.Content নিচের লাইনটা দিয়ে বদলে দিন, Save।
Brevo আর Cloudflare দুইটাই আছে এমন SPF
v=spf1 include:spf.brevo.com include:_spf.mx.cloudflare.net ~allযা করবেন না
- v=spf1 দিয়ে শুরু হওয়া দ্বিতীয় কোনো TXT record রাখবেন না।
Domain-এ একটাই SPF record, তাতে Brevo আর Cloudflare দুইটাই আছে।
3.4 DMARC: প্রথমে শুধু নজর রাখা
DMARC recipient-এর server-কে বলে দেয়, SPF বা DKIM fail করলে mail টা নিয়ে কী করবে। Gmail আর Yahoo এখন bulk sender-দের কাছে DMARC চায়।
শুরুতে p=none রাখবেন, মানে শুধু report পাঠাও, কোনো mail আটকিও না। কয়েক সপ্তাহ সব ঠিক চললে পরে চাইলে quarantine-এ নিতে পারবেন।
ধাপগুলো
- 1.Cloudflare DNS Records-এ Add record চাপুন।
- 2.Type TXT, Name _dmarc।
- 3.Content-এ নিচের লাইন দিন। rua-তে আপনার নিজের একটা address দিন, DMARC report সেখানে যাবে।
- 4.Save চাপুন। আগে থেকে _dmarc record থাকলে নতুন না বানিয়ে সেটাই edit করুন।
DMARC, monitoring mode
v=DMARC1; p=none; rua=mailto:you@yourdomain.com_dmarc record বসানো, monitoring mode-এ।
3.5 Sender যোগ আর SMTP key নেওয়া
Gmail-কে Brevo-র মাধ্যমে mail পাঠাতে হলে তিনটা জিনিস লাগবে: SMTP server, login আর একটা SMTP key। Key টা password-এর মতো, তাই সাবধানে রাখবেন।
ধাপগুলো
- 1.Brevo-তে Senders tab-এ Add a sender চাপুন। Name-এ আপনার নাম, Email-এ outreach@yourdomain.com দিন। Domain আগেই authenticated থাকায় এটা সাথে সাথে চালু হবে।
- 2.Account menu থেকে SMTP & API খুলুন, SMTP tab।
- 3.এখানে SMTP server, port আর আপনার SMTP login দেখাবে। Login দেখতে একটা address-এর মতো।
- 4.Generate a new SMTP key চাপুন, একটা নাম দিন (যেমন gmail-send-as)। Key টা একবারই দেখাবে, তখনই আপনার password manager-এ রাখুন।
Brevo SMTP setting
Server: smtp-relay.brevo.com
Port: 587 (TLS)
Login: <Brevo-র SMTP tab-এ দেখানো login>
Password: <আপনার SMTP key>যা করবেন না
- SMTP key কোনো chat, document, screenshot বা কারো সাথে share করবেন না। কেউ পেলে আপনার domain থেকে mail পাঠাতে পারবে।
- Key হারালে পুরনোটা delete করে নতুন key বানান।
Sender যোগ করা, SMTP login আর key নিরাপদে রাখা।