Skip to main content

সব workshop / নিজের domain-এ outreach email, বিনামূল্যে

Module 2: Cloudflare দিয়ে mail receive করা

Domain-এর DNS Cloudflare-এ আনা, Email Routing চালু করা আর প্রথম mail Gmail-এ আনা।

বিনামূল্যে, ভর্তির দরকার নেই

2.1 Domain-এর DNS Cloudflare-এ আনা

Email Routing কাজ করে শুধু তখন, যখন domain-এর DNS Cloudflare-এ থাকে। আপনার domain আগে থেকে Cloudflare-এ থাকলে এই lesson বাদ দিন।

ধাপগুলো

  1. 1.Cloudflare dashboard-এ Add a domain চাপুন, আপনার domain লিখুন।
  2. 2.Free plan বেছে নিন।
  3. 3.Cloudflare আপনার পুরনো DNS record গুলো scan করে দেখাবে। Website-এর A বা CNAME record গুলো ঠিক আছে কিনা মিলিয়ে নিন।
  4. 4.Cloudflare আপনাকে দুইটা nameserver দেবে। Registrar-এর account-এ গিয়ে domain-এর nameserver এই দুইটা দিয়ে বদলে দিন।
  5. 5.Cloudflare-এ domain-এর status Active হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা লাগে।

যা করবেন না

  • Nameserver বদলানোর আগে website-এর record গুলো না মিলিয়ে এগোবেন না। একটা record বাদ পড়লে website বন্ধ হয়ে যেতে পারে।

Domain Cloudflare-এ Active।

2.2 Email Routing চালু করা আর address বানানো

এখন Cloudflare-কে বলবেন: এই domain-এ যে mail আসবে সেটা আমার Gmail-এ পাঠিয়ে দাও।

ধাপগুলো

  1. 1.Cloudflare dashboard-এ আপনার domain খুলুন, বাম দিকে Email, তারপর Email Routing।
  2. 2.Get started বা Enable Email Routing চাপুন।
  3. 3.Custom address-এ আপনার address লিখুন, যেমন outreach।
  4. 4.Destination-এ আপনার Gmail address দিন।
  5. 5.Cloudflare আপনার Gmail-এ একটা verification mail পাঠাবে। Gmail খুলে সেই mail-এর link চাপুন। Verify না করলে forward চালু হবে না।
  6. 6.Cloudflare MX record আর একটা SPF TXT record যোগ করার কথা বলবে। Add records চাপুন, Cloudflare নিজেই যোগ করে দেবে।

Cloudflare নিজে যে SPF record বসায়

code
v=spf1 include:_spf.mx.cloudflare.net ~all

Email Routing চালু, Gmail destination verified, MX record বসানো।

2.3 Receive test করা

এখন দেখবেন mail সত্যি আসছে কিনা। একটা কথা মনে রাখবেন: যে Gmail-এ forward হচ্ছে সেই Gmail থেকে নিজেকে test পাঠালে Gmail অনেক সময় forward হয়ে আসা কপিটা লুকিয়ে রাখে। তাই অন্য কোনো account থেকে পাঠান।

ধাপগুলো

  1. 1.অন্য একটা email account থেকে (বন্ধুর account বা আপনার অন্য কোনো address) outreach@yourdomain.com-এ একটা mail পাঠান।
  2. 2.এক মিনিটের মধ্যে mail টা আপনার Gmail-এ আসা উচিত।
  3. 3.না এলে Cloudflare-এ Email Routing পাতায় Activity log দেখুন। সেখানে লেখা থাকে mail এসেছিল কিনা আর forward হয়েছে কিনা।

বাইরে থেকে পাঠানো mail আপনার Gmail-এ পৌঁছেছে।