Client-এর site WordPress হলে form চারটের একটা দিয়ে বানানো, প্রায় নিশ্চিত। চারটেরই নিজের success signal আছে, আর সেগুলো আলাদা।
Contact Form 7
CF7 নিজে একটা browser event ছাড়ে, নাম wpcf7mailsent। এটা document-এ ফায়ার করে, আর শুধু mail পাঠানো সফল হলে।
এটাই CF7-এর সবচেয়ে নির্ভরযোগ্য signal, Element Visibility-র চেয়েও ভালো। GTM-এ একটা Custom HTML tag, All Pages-এ, এই code নিয়ে।
<script>
document.addEventListener(
'wpcf7mailsent',
function (event) {
window.dataLayer = window.dataLayer || [];
window.dataLayer.push({
event: 'form_submit_success',
form_id: 'cf7-' + event.detail.contactFormId,
form_name: 'contact',
});
},
false
);
</script>এরপর GTM-এ form_submit_success নামে একটা Custom Event trigger বানাবেন, আর সেটাতেই GA4 tag বাঁধবেন।
event.detail.contactFormId আপনাকে বলে দেয় কোন form-টা জমা হলো। Site-এ তিনটে form থাকলে এই একটা code-ই তিনটের কাজ করবে।
WPForms
WPForms AJAX mode-এ চললে success বার্তার container-এর class হয় .wpforms-confirmation-container-full। Element Visibility-তে এটাই ব্যবহার করি।
WPForms-এ AJAX বন্ধ থাকলে পাতা reload হয়, আর URL-এ #wpforms-confirmation যোগ হয়। তখন Page View trigger-এ কাজ হবে না, কারণ hash বদলালে GTM নতুন Page View গোনে না। তখন History Change trigger লাগবে।
Elementor Pro Forms
Elementor একটা submit_success jQuery event ছাড়ে। jQuery site-এ থাকলে এটা ধরা যায়।
<script>
if (window.jQuery) {
jQuery(document).on('submit_success', function (event, response) {
window.dataLayer = window.dataLayer || [];
window.dataLayer.push({
event: 'form_submit_success',
form_id: 'elementor',
form_name: 'contact',
});
});
}
</script>Elementor-এ আরেকটা পথ আছে, যেটা আমি বেশি পছন্দ করি। Form-এর Actions After Submit-এ Webhook যোগ করা যায়, আর সেখানে একটা URL দিলে server থেকে নিশ্চিত হওয়া যায়। সেটা Part 3-এর কাজ।
Gravity Forms
Gravity Forms একটা gform_confirmation_loaded event ছাড়ে, AJAX mode-এ।
<script>
if (window.jQuery) {
jQuery(document).on('gform_confirmation_loaded', function (event, formId) {
window.dataLayer = window.dataLayer || [];
window.dataLayer.push({
event: 'form_submit_success',
form_id: 'gf-' + formId,
form_name: 'contact',
});
});
}
</script>একটা নাম, চারটে plugin
খেয়াল করুন, চারটে code-এ event-এর নাম একই রেখেছি: form_submit_success। Plugin বদলালে বা client নতুন form plugin-এ গেলে আপনার GTM-এর trigger, tag আর GA4-এর report কিছুই বদলাতে হবে না। শুধু এই listener-এর code বদলাবে।
এই কাজটা বই 1-এর naming convention-এরই ধারাবাহিকতা। নাম site-এর technology-র নামে নয়, ঘটনার নামে।
ধাপ
- Client-এর site-এ কোন form plugin চলছে বের করুন। পাতার source-এ
wpcf7,wpforms,elementorবাgformখুঁজুন। - উপরের মিলে যাওয়া code-টা GTM-এ একটা Custom HTML tag-এ বসান, trigger All Pages।
form_submit_successনামে একটা Custom Event trigger বানান।- Preview Mode চালু করে form-টা জমা দিন। বাঁ দিকের তালিকায়
form_submit_successআসছে কি না দেখুন। - Data Layer tab-এ গিয়ে
form_idআরform_nameদুটো value পড়ুন।
যা করবেন না
- চারটে listener একসাথে বসিয়ে রাখবেন না যদি site-এ একটাই plugin থাকে। যেটা দরকার নেই সেটা পর্দায় কিছু ভাঙবে না, কিন্তু container-এ অপ্রয়োজনীয় code জমবে আর ছয় মাস পরে কেউ বুঝবে না কোনটা কাজ করছে।
- jQuery-র উপরে নির্ভর করা code
if (window.jQuery)ছাড়া বসাবেন না। jQuery না থাকলে Console-এjQuery is not definedআসবে, আর ওই tag-এর পরের সব JavaScript থেমে যাবে।
প্রমাণ
Preview Mode-এ form জমা দেওয়ার পরে form_submit_success event এসেছে, Data Layer tab-এ form_id আর form_name দেখা যাচ্ছে, আর form খালি রেখে জমা দিলে event আসছে না।
পুরো বইটার তালিকা দেখতে চান, বা অন্য chapter-এ যেতে চান?
বইয়ের সব chapter