প্রথম কথা, যেটা অনেককে অবাক করে: এটা বিনামূল্যে। GA4-এর BigQuery export কোনো paid feature নয়, GA4 360 লাগে না। যা লাগে, সেটা একটা Google Cloud project আর তাতে billing চালু থাকা।
Billing চালু মানে টাকা কাটা নয়। BigQuery-র free tier প্রতি মাসে 10 GB storage আর 1 TB query processing দেয়। একটা ছোট site-এর এক বছরের event data 10 GB-তে সহজে ঢোকে। আমার নিজের একটা client-এর site-এ মাসে 300,000 event যায়, আর storage-এর বিল এখনো শূন্য।