তিনটে CMP, আর প্রত্যেকটায় Consent Mode জোড়ার জায়গা আলাদা। নিচে আমি যা লিখছি, সেটা আমার নিজের বসানো setup থেকে।
Cookiebot-এ Consent Mode আলাদা একটা setting নয়, এটা তাদের script-এর ভেতরে আছে, কিন্তু চালু করতে হয়। Cookiebot-এর Manager-এ Settings-এর ভেতরে Google Consent Mode নামের একটা অংশ আছে, সেখানে Enable করতে হয়, আর তারপর Cookiebot নিজেই gtag('consent','update') পাঠায়। আপনার হাতে লেখা update function লাগে না, আর লিখলে দুটো call যাবে।