এই chapter-টা আমার Fiverr-এর আয়ের একটা বড় অংশের কারণ। তাই আলাদা করে লিখছি।
সমস্যাটার চেহারা এরকম। Client লেখে: "our Google Ads audiences have dropped to zero since the cookie banner went in". অথবা: "GA4 shows almost no users from the UK since last month". Site-এ গিয়ে দেখবেন banner আছে, সুন্দর banner, Accept আর Reject দুটো বোতাম আছে। তবু কিছু কাজ করছে না।