Report-এর সংখ্যাগুলো তোলা হলে AI-কে বললে সে কয়েক সেকেন্ডে একটা "insight" লিখে দেয়। শুনতে ভালো লাগে, পড়তে পেশাদার লাগে, আর প্রায়ই তার কোনো ভিত্তি নেই।
কারণটা গঠনগত। সে একটা ভাষার model, আর তার কাজ পরের শব্দটা অনুমান করা। "Mobile-এ conversion rate কম, কারণ" এই বাক্যটার পরে যে শব্দগুলো আসার সম্ভাবনা বেশি, সেগুলো তার training-এ অনেকবার এসেছে। "Page speed", "checkout-এর form", "ছোট পর্দা"। এর কোনোটাই আপনার site দেখে বলা নয়।